
বাংলাদেশের বিপক্ষে ১১ নভেম্বর শারজায় ওয়ানডে ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেনি। হারারেতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে আফগান ক্রিকেটারদের ব্যস্ততা। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে প্রধান কোচকে নিয়ে সুসংবাদ, দুঃসংবাদ দুটিই দিল আফগানিস্তান।
২০২৫ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচের পদে থাকছেন জোনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল এক বিবৃতিতে ট্রটের চুক্তি বাড়ানোর কথা নিশ্চিত করেছে। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হচ্ছে তাঁর নতুন মেয়াদের যাত্রা। তবে এই সিরিজের পুরোটা সময় পাওয়া যাবে না ট্রটকে। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে তিনি থাকতে পারবেন না ব্যক্তিগত কারণে। ট্রটের পরিবর্তে এই দুই সিরিজে আফগানদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসেবে তখন কাজ করবেন নওরোজ মানগাল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শুধু পাওয়া যাবে ট্রটকে।
এ বছরের জানুয়ারিতে ট্রটের চুক্তির মেয়াদ এক দফা বাড়িয়েছিল এসিবি। এক বছর না ফুরোতেই ট্রটের সঙ্গে চুক্তিটা এসিবি বর্ধিত করেছে। চুক্তি বাড়ানোর ব্যাখ্যায় দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, ‘আড়াই বছর তাঁর সফলতা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় দলের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান তিনি রেখেছেন।’
২০২২-এর জুলাইয়ে আফগানিস্তানের প্রধান কোচের পদে নিযুক্ত হন ট্রট। প্রথমে তাঁর সঙ্গে এসিবি চুক্তির মেয়াদ দেড় বছর থাকলেও পরবর্তীতে দুই ধাপে সেটা বাড়ানো হয়। তিনি কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরই আফগানিস্তান ক্রিকেট দল গড়ে চলেছে ইতিহাস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচ যেতে আফগানরা। ওয়ানডের তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ নেদারল্যান্ডসকে হারায় আফগানিস্তান। এরপর এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আফগানরা। যা তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো সেমিফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস এ বছরই গড়ে আফগানিস্তান।
হারারে স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে আফগানিস্তান-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সীমিত ওভারের ক্রিকেটের ছয়টি ম্যাচই হবে হারারেতে। ২৬ ডিসেম্বর বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় টেস্ট ২ জানুয়ারি শুরু হবে বুলাওয়েতেই।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে