সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ। সাকিব আল হাসানকে ফিরে পেয়ে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন এই টেস্টে চণ্ডিকা হাথুরুসিংহের বদলে প্রধান কোচের দায়িত্ব পাওয়া সহকারী কোচ নিক পোথাস।
সেই লক্ষ্যে খেলতে নামার আগে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস ভাগ্যে জয়ী হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রায় এক বছর টেস্টে খেলতে নামবেন সাকিব। সর্বশেষে গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও প্রথমবারে মতো আদি সংস্করণে খেলতে নামবেন এই পেসার। অভিষেক টেস্টে নিশ্চয়ই দুর্দান্ত কিছু করে রাঙাতে চাইবেন। আর তাঁর দুর্দান্ত কিছু মানে বাংলাদেশের জন্য মঙ্গলের। এখন দেখার বিষয়, চট্টগ্রাম টেস্টে দুইয়ে দুইয়ে চার করতে পারেন কিনা হাসান।
সাকিব-হাসান ফেরায় সিলেট টেস্টে খেলা নাহিদ রানা ও শরীফুল ইসলাম এই টেস্ট থেকে বাদ পড়েছেন। প্রথম টেস্টে সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল:
দিমুথ কারুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে