ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’
পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে