রশিদ খানের কাছে ‘মিশ্র অনুভূতির’ এক দিনই ছিল গতকাল। বোলার হিসেবে সফলতা পেলেও অধিনায়ক হিসেবে দিনটা নিজের করে নিতে পারেননি। ম্যাচ হারার পর নিজের বোলিং থেকে ‘সান্ত্বনা’ খুঁজছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স-কলকাতা নাইট রাইডার্স। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। প্রথমে খরুচে বোলিং করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। কলকাতার ইনিংসের ১৭তম ওভার বোলিংয়ে এসে করেছেন হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। শেষ পর্যন্ত গুজরাট ৩ উইকেটে ম্যাচ হারলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা রশিদের। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে আফগানিস্তানের এই লেগস্পিনার লিখেছেন, ‘আইপিএলে হ্যাটট্রিক করতে পেরে খুশি। ম্যাচ হেরে গেলেও আরও ম্যাচ জিতব। খেলাধুলা আমাদেরকে সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়। আজ (গতকাল) তার একটা উদাহরণ। ফলাফল নিয়ে হতাশ তবে আমরা ফিরে আসব।’
আইপিএল ইতিহাসে ২৩তম বোলার হিসেবে গতকাল হ্যাটট্রিক করেছেন রশিদ। আর কলকাতার বিপক্ষে চতুর্থ হ্যাটট্রিক করা বোলার রশিদ। তাঁর আগে মাখায়া এনটিনি, প্রবীণ তাম্বে, যুজভেন্দ্র চাহাল—এই তিন বোলার হ্যাটট্রিক করেন কলকাতার বিপক্ষে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে