আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি অনেক রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এমনটা সচরাচর দেখা যায়। তবে এক ওভারে ৬ উইকেট নেওয়ার কীর্তি কি ক্রিকেটপ্রেমীদের জানা আছে। নিশ্চিতভাবেই বলা যায়, এমনটা কিঞ্চিৎ ক্রিকেট পাগল সমর্থকের জানা।
কেননা, এখন পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে দুজন বোলারই এক ওভারে ৬ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গতকাল কীর্তি গড়ার দ্বিতীয় বোলার হচ্ছে ম্যাট বোয়ি। ৬ উইকেট নিয়ে ক্রিকেটীয় পরিভাষায় ‘পারফেক্ট ওভার’ করার অনন্য নজির গড়েছেন নিউজিল্যান্ডের এই স্কুল ক্রিকেটার।
তাওরাঙ্গায় সুপার এইট টুর্নামেন্টের সেমিফাইনালে রোটোরোয়া হাইস্কুলের বিপক্ষে রেকর্ডটি গড়েছেন বোয়ি। শুধু এমন নজিরই গড়েননি, নিজের দল পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলকে ফাইনালে পৌঁছাতে প্রতিপক্ষের ওপর টর্নেডো চালিয়েছেন এই স্কুল ক্রিকেটার। ৬ ওভার বোলিং করে ১২ রানে ৯ উইকেট নিয়েছেন ১৩ বছর বয়সী ক্রিকেটার।
বয়স ১৩ হলেও ইতিমধ্যে কিউইদের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বোয়ি। নিজের পঞ্চম ওভারে এই রেকর্ডটি গড়েছেন নর্থ বয়েজ হাইস্কুলের এই পেসার। প্রথম বলে ক্যাচ ও শেষ বলে এলবিডব্লিউ করলেও বাকি চার বলে সরাসরি বোল্ড করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের।
এমন কীর্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ি বলেছেন, ‘পুরোপুরি অবিশ্বাস্য। সতীর্থরা আমাকে ঘিরে ধরেছিল। সত্যি বলতে, তখন সবকিছু পাগলাটে মনে হচ্ছিল। আমার চেয়ে সতীর্থরাই উন্মাদনার সঙ্গে বেশি বিস্মিত হয়েছেন।’
প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যালেড ক্যারি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ উইকেট নিয়েছিলেন গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই বোলার। দুটি ক্যাচ ও একটি এলবিডব্লিউর সঙ্গে তিনটি বোল্ড করেছিলেন অজিদের এই বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে ৮ জনের। টেস্টে নিয়েছেন ছয়জন বোলার আর টি-টোয়েন্টিতে নিয়েছেন দুজন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে