
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।
মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’
মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকে। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছে। ৩২ চার ও ১৩ ছক্কা মেরেছে।
সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচ-সেরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে