
বৃষ্টিবাধায় রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে একটু আগেভাগেই খেলা শেষ হয়েছে। দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার পরও যে অবস্থানে বাংলাদেশ আছে, কাল শেষ দিনে খেলা ঠিকঠাক হলে পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট জয় কঠিন হওয়ার কথা নয়। বাংলাদেশের আর লাগে ১৪৩ রান, হাতে ১০ উইকেট। দুই ওপেনার জাকির হাসান অপরাজিত ৩১ ও সাদমান ইসলাম উইকেটে আছেন ৯ রানে।
বৃষ্টির আভাস পেয়েই জাকির আজ মেরে খেলছিলেন, যেন খেলা থেমে যাওয়ার আগে কাজ অনেকটা এগিয়ে রাখা যায়। ক্রিকেটীয় যুক্তি বলবে, এই লক্ষ্য পেরিয়ে যাওয়াই উচিত বাংলাদেশের। আর সেটি হলেই প্রথমবারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করার সুযোগ পাবে বাংলাদেশ। কিন্তু শেষ দিনের খেলা ঠিকঠাক হবে কি না সেটি নিয়েই যত অনিশ্চয়তা। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির পূর্বাভাস আছে কালও। আগামীকাল সকালে বর্জ্রপাতসহ বৃষ্টি হতে পারে। অথবা অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন ও হালকা শীতল পরিবেশ থাকবে।
এমনটা হলে খুশিই হওয়ার কথা পাকিস্তানিদের! বৃষ্টিবাধায় শেষ দিন ভেসে গেলে অন্তত এই টেস্ট ম্যাচটা হারতে হচ্ছে না। ম্যাচ যদি ড্রও হয়, সিরিজ হার থেকে পাকিস্তানের বাঁচার সুযোগ নেই। বাংলাদেশ এরই মধ্যে সিরিজটা ১-০ ব্যবধানে এগিয়ে।
অথচ এই সিরিজের আগে খুবই তাচ্ছিল্যের সুরে পিসিবির সাবেক নির্বাচক বাসিত আলী তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘শুধু বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। নাহলে কোনো তুলনাই হয় না। হোম কন্ডিশনে পাকিস্তানের বড় সুবিধা। পাকিস্তান বাংলাদেশকেই বাংলাদেশে টেস্টে হারিয়ে এসেছে।’
এখন যে দৃশ্য দাঁড়িয়েছে রাওয়ালপিন্ডিতে, তাতে বৃষ্টি যেন বাংলাদেশকে নয়, বাঁচাতে পারে শুধুই পাকিস্তানকে! আর তাঁর কথা নিয়েই এখন ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য যদি ‘ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা’ ধরেও কাল বাংলাদেশ চমকে দিয়ে হেরেও যায়, তবু এই সিরিজটা দল ও ব্যক্তিগত পারফরম্যান্সে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে শান্তদের কাছে—সিরিজটা অন্তত হারতে হবে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে