মেয়েদের ২০২৫ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্ট হবে মালয়েশিয়ায়। ১৬ দলের কুড়ি ওভারের বিশ্বকাপ আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি।
চারটি করে দল নিয়ে ৪টি গ্রুপে ভাগ হয়েছে ১৬ দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট ম্যাচ হবে ৪১টি। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। আরেকটি দল যোগ হবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে।
প্রথমবারের মতো যুব নারী বিশ্বকাপ হয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকায়। উদ্বোধনী টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা। এবার ভারত পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। বর্তমান রানার্সআপ ইংল্যান্ড আছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সামোয়া। আরেকটি দল যুক্ত হবে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে। ১৮ জানুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব উতরে আসা দলের বিপক্ষে। ২০ জানুয়ারি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের সঙ্গে।
মেয়েদের ২০২৫ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ ‘এ’-ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ ‘বি’-ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’-নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ‘ডি’-বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, এশিয়া বাছাই

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে