অক্ষর প্যাটেলের কপাল পুড়েছিল শেষ মুহূর্তে। তাঁকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ভারত। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় শেষ মুহূর্তে বাদ পড়েন এই বোলিং অলরাউন্ডার। তাঁর জায়গায় নেওয়া হয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।
তবে এবার অক্ষরের সেই কপাল খুলতে পারে। হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারত স্কোয়াডে ফিরতে পারেন ২৯ বছর বয়সী তারকা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাতে আজ এমনটাই জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
আজ পান্ডিয়ার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল। তবে সেই বিসিসিআই সূত্র বলেছেন, ‘নিতীন প্যাটেলর মেডিকেল টিম তাঁকে (পান্ডিয়া) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পর্যবেক্ষণে রেখেছেন। শুরুতে চোটটি যেমন মনে করা হয়েছিল, তার চেয়ে গুরুতর। মনে হচ্ছে, লিগামেন্ট তেমন ক্ষতি হয়নি। তবে এমন চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগতে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে মেডিকেল টিম। তারা আশা করছে, দ্রুত ফিরতে পারেন পান্ডিয়া। দলও চায় না তাঁর পরিবর্তে অন্য কাউকে না নেওয়া হোক।’
তবে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, পান্ডিয়া সুস্থ হয়ে উঠতে না পারলে দলে নেওয়া হতে পারে অক্ষরকে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি এই অলরাউন্ডার, খেলা হবে না ইংল্যান্ডের বিপক্ষেও।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৩ মিনিট আগে