সিডনি ম্যাচ দিয়েই টেস্টে অবসরে যাবেন ডেভিড ওয়ার্নার। এরপর আর কোনো দিনও অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি পরে খেলা হবে না ওয়ার্নারের। কিন্তু বিদায়ী টেস্টে নামার আগে খুঁজে পাচ্ছেন না নিজের ব্যাগি গ্রিন।
আসলে খুঁজে পাবেন কি করে। ওয়ার্নারের ব্যাগি গ্রিন যে চুরি হয়ে গেছে। এক ভিডিওতে নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাঁহাতি ব্যাটার। টেস্ট খেলতে নামার আগে তাই ব্যাগি গ্রিন ফেরত পেতে ভিডিওতে অনুরোধ করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলার উদ্দেশে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে ওয়ার্নার দেখেন নিজের ব্যাকপ্যাক নেই।
এটা না পেয়ে তাই সামাজিক মাধ্যমে ফেরত চেয়ে অনুরোধ জানিয়েছেন ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওপেনার লিখেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত, কেউ আমার আসল লাগেজ থেকে আমার ব্যাকপ্যাকটি নিয়ে গেছে, যেখানে আমার ব্যাকপ্যাক এবং আমার মেয়েদের উপহার ছিল, এই ব্যাকপ্যাকের ভেতরে ছিল আমার ব্যাগি সবুজ। এর সঙ্গে আমার আবেগ জড়িত। এটা আমি ফিরে পেতে চাই।’
টেস্ট অভিষেকের দিন অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটারই এই ব্যাগি গ্রিন ক্যাপ পান। ওয়ার্নারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু বিদায়ী টেস্ট খেলতে নামার আগে এই বিশেষ কিছুকেই পাচ্ছেন না। যিনি নিয়েছেন তাঁর উদ্দেশ্য ওয়ার্নার বলেছেন, ‘আপনি যদি সত্যিই সেই ব্যাকপ্যাকটি চান তবে আমার কাছে অতিরিক্ত একটা আছে, আপনি সমস্যায় পড়বেন না। অনুগ্রহ করে আমার সামাজিক মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন তাহলে আপনাকে এটি খুশিমনে দেব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে