
চিটাগং কিংসের ডাগআউটে জয়োৎসব। আর খুলনা টাইগার্সের ডাগআউটে নিস্তব্ধতা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারটাকে এখনো মেনে নিতে পারছেন না খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের জন্য জেসন হোল্ডারের করা ১৮তম ওভারটিকেই দায়ী করছেন মিরাজ।
খুলনা অধিনায়কের ভাষায়, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’ মিরাজ বলে গেলেন, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’
বাংলাদেশের হয়ে বহু আন্তর্জাতিক ম্যাচে কঠিন পরিস্থিতি সামলেছেন মিরাজ। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, যেকোনো সময় কিছু একটা অঘটন ঘটবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল।’
চিটাগং কিংসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির অন্যতম সেরা ব্যাটার খাজা নাফি। তৃতীয় উইকেটে হাসান তালাতের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ৪৮ বলে ৭০ রানের জুটি গড়া নাফি আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে। তাঁর ভাষায়, ‘আমরা জানতাম, তৃতীয় উইকেটে প্রতি ওভারে আটের বেশি রান তোলাটাই আমাদের জয়ের ভিত্তি তৈরি করেছে। তখন থেকেই বিশ্বাস ছিল, এই ম্যাচ আমরা জিতব। যদিও আমি আর তালাত—কেউই শেষ পর্যন্ত টিকতে পারিনি, তবে আলিস আর সানি ভাই যেভাবে ম্যাচ শেষ করল, তা অনবদ্য। বড় ম্যাচে নিজের কিছু অবদান রাখতে পারায় দারুণ অনুভূতি হচ্ছে।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৪ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে