আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি—এমন সৌভাগ্য খুব কম ক্রিকেটারের ভাগ্যেই ঘটে। আমির জাঙ্গু সেই বিরলদের একজন। গত ১২ ডিসেম্বর সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেই পান সেঞ্চুরি। অভিষেকেই ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে হারিয়ে দেন মেহেদী হাসান মিরাজদের।
৩২২ রানের লক্ষ্য দিয়েও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই জাঙ্গু এবার প্রথমবার ডাক পেলেন টেস্ট দলেও। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই শেষ সিরিজ ক্যারিবীয়দের।
উইন্ডিজের ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। তবে চোটে পড়ে পুনর্বাসনে থাকায় জায়গা হয়নি পেসার শামার জোসেফের। আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ।
জাঙ্গু ও মোটি জায়গা পেলেন দুই পেসার শামার ও আলজারি জোসেফের জায়গায়। চোটে পড়ায় শামার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না। আর আরব আমিরাতে আইএলটি২০ খেলার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না আলজারি। তাঁর দলে না থাকাকে ‘অন্য ব্যস্ততা’ বলে উল্লেখ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
১৮ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার দেশটিতে ক্যারিবীয়রা সবশেষ টেস্ট খেলেছিল ২০০৬ সালের নভেম্বরে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজ এশিয়ার মাটিতে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০১৬ সালের অক্টোবরে, আরব আমিরাতে।
এবার পাকিস্তানের উদ্দেশ্যে উইন্ডিজ দেশ ছাড়তে ২ জানুয়ারি। ইসলামাবাদ পৌঁছাবে ৬ জানুয়ারি। করাচিতে ১৬ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর যাবে মুলতানে। সেখানে ২৪ জানুয়ারি খেলতে নামবে সিরিজের দ্বিতীয ও শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ অধিনায়ক), আলিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কেভম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, অ্যাডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়অর, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে