
৬৪ জেলা ক্রিকেট দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবারের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হবে দুই ধাপে। প্রথম পর্ব হবে ওয়ানডে সংস্করণে এবং দ্বিতীয় পর্বে হবে তিন দিনের ম্যাচ।
বিসিবির টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, ওয়ানডে সংস্করণে ৬৪ দলকে দুই টায়ারে ভাগ করে ১৬ ভেন্যুতে ৮ দিনে মোট ৯৬ ম্যাচ হবে। প্রতিটি টায়ারে থাকবে ৩২ দল। প্রথম পর্ব শেষে সেরা আট দল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে, আর টায়ার-১-এর নিচের আট দল টায়ার-২-তে নেমে রেলিগেশন খেলবে। দ্বিতীয় ধাপে সেরা আট দল রাউন্ড রবিন ফরম্যাটে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল তিন দিনের ম্যাচের ফাইনালে মুখোমুখি হবে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে ময়মনসিংহকে হারিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বরগুনা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩২ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে