
না এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাঁহাতি এই ব্যাটার। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম।
প্রথম ম্যাচে না খেললেও পরের ৪ ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেন রবীন্দ্র। টুর্নামেন্টে তাঁর ওপরে যেতে পারেননি আর কোনো ব্যাটার। পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা। রবীন্দ্র বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি। অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এদিকে টুর্নামেন্ট জুড়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ম্যাট হেনরি। যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারার দুঃখ তাঁর রয়েছে। তবে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারেননি কোনো বোলার। ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট ভারতের বরুণ চক্রবর্তীর।
সেরা ব্যাটার
রান ব্যাটার গড় ১০০ / ৫০
২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২ /০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০ /২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১ /০
২২৫ জো রুট ৭৫.০০ ১ /১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১ /১
সেরা বোলার
উইকেট বোলার গড় ৫
১০ ম্যাট হেনরি ১৬.৭০ ১
৯ বরুণ চক্রবর্তী ১৫.১১ ১
৯ মোহাম্মদ শামি ২৫.৮৮ ১
৯ মিচেল স্যান্টনার ২৬.৩৩ ০
৮ মাইকেল ব্রেসওয়েল ২৫.১২ ০

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে