আরব আমিরাতে আজ সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন বলেই দুবাইয়ে প্রবাসী পাকিস্তান-আফগান সমর্থকদের ঢল নামবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে, উপমহাদেশের নব্য ‘দ্বৈরথ’ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখতে। আর এই ‘ঢল’ শব্দটাতেই যত দুশ্চিন্তা আফগান লেগস্পিনার রশিদ খানের।
দুই বছর আগে লিডসে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের ক্ষোভ থেকে গ্যালারিতে হাতাহাতিতে জড়ান আফগান সমর্থকেরা। দুবাইয়ে আজ আরেক পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেও শঙ্কা থাকছে দুই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার।
অতীতের পুনরাবৃত্তি হওয়া ঠেকাতে নিজ দেশের দর্শকদের ঠান্ডা মেজাজে খেলা দেখার অনুরোধ করেছেন রশিদ খান। গতকাল সংবাদ সম্মেলনে সাবেক আফগান অধিনায়ক বলেছেন, ‘আমি সমর্থকদের অনুরোধ করব তারা যেন ঠান্ডাভাবে খেলাটা উপভোগ করেন। ২০১৯ সালের ঘটনা যেন আর না ঘটে।’
টুর্নামেন্টে এখনো অপরাজিত আফগানিস্তান-পাকিস্তান। দুই দলের সেমিফাইনালে যাওয়া লড়াইটা আজ তাই উপভোগ্য হবে বলেই বিশ্বাস রশিদের, ‘অবশ্যই দারুণ একটা লড়াই হবে। তবে আমার অনুরোধ খেলাটা যেন খেলার জায়গায় থাকে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে