
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে দেশে ফিরে এক স্বপ্নময় অধ্যায় কাটাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই—এই টানা পরাজয় যেন পাল্টে দিল পরিস্থিতি। মুদ্রার উল্টো পিঠ দেখার পাশাপাশি সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে। এরই মধ্যে খবর, শান্ত তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
চট্টগ্রামে আজ দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ শান্তর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন জানিয়েছেন। তবে বিকেলে ম্যাচ শেষে তিনি কৌশলী ভঙ্গিতে সংবাদমাধ্যমকে বলেন, ‘অধিনায়কত্ব আমি উপভোগ করি, শেষ কয়েকটা সিরিজে দারুণ উপভোগ করেছি। বোর্ড সভাপতির বক্তব্যই থাকুক—আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
অধিনায়কত্ব প্রসঙ্গের আলোচনাটা এভাবেই বিসিবির কোর্টে ঠেলে দিলেন শান্ত, এর জন্য এখন বোর্ডের সিদ্ধান্তের দিকেই চোখ রাখতে হবে সকলকে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪২ মিনিট আগে