চেন্নাইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই কঠিন ম্যাচের আগে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে টেনে আনছেন কেউ কেউ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে যে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি স্পিনার।
চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছে একটি ওয়ানডে। ১৯৯৮ সালে কেনিয়ার কাছে হেরে যাওয়া সেই ম্যাচে রফিকের ৪৫ রানে নিয়েছিলেন ২ উইকেট। সেই মাঠে বাংলাদেশ এক ম্যাচ খেললেও রফিক খেলেছেন ৩ ম্যাচ। বাকি দুটি খেলেছেন এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে।
২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি রফিকের। দ্বিতীয় ম্যাচে ৬২ রানে ২ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৬৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সব মিলিয়ে সর্বোচ্চ ৮ উইকেট রফিকের।
গতকাল আজকের পত্রিকার সঙ্গে সেই স্মৃতিচারণ করতে গিয়ে রফিক বলেছেন, ‘ঠিক আছে (হাসি), এটা থাকবে (রেকর্ড ভাঙা-গড়া)। একটা সময় আমার নাম থাকবে না, একটার পর একটা ইতিহাস হবে। আমি কবে করেছি, সেটাও মনে নেই। আমি চাই নতুন করে তারা (সাকিবরা) করুক। দোয়া করব, তারা যেন এখান থেকেই নতুন করে শুরু করতে পারে। তারা যদি একটা ভালো ফল দিতে পারে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে।’
চেন্নাইয়ের উইকেট আগের মতো নেই বলেও বিশ্বাস সাবেক এই অলরাউন্ডারের, ‘ভারত বা এশিয়ার মাঠগুলো আর পাঁচ বছর আগের মতো নেই। পুরোপুরি ব্যাটিং-সহায়ক উইকেট হয়ে গেছে। আগে চেন্নাইয়ের ম্যাচে একেকটা দলে কয়েকজন স্পিনার থাকত। এখন কিন্তু সেটা হচ্ছে না। তবু চাইব তারা (বাংলাদেশ) ভালো করুক।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে