
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম মৌসুম শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর। ছয় দলের এই টুর্নামেন্ট সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আকতার। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন আফিয়া আশিমা ইরা।
এবারের নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। দুই গ্রুপে তিনটি করে দল খেলবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে থাকছে নেপাল। ১৬ ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ১৭ ডিসেম্বর। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। সুপার ফোর হবে রাউন্ড রবিন ফরম্যাটে। এখানে দলগুলো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের পয়েন্ট তালিকার ওপরে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২২ ডিসেম্বর। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল দুটিও বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ‘এ’ ও ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে থাকা দল দুটি পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে খেলবে ১৮ ডিসেম্বর। বায়ুমাস ক্রিকেট ওভালে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশের দল
সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ইভা, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সোবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার ও মাহারুন নিসা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে