আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই পরিচিত ফিন অ্যালেন। ইনিংসের শুরু থেকেই ঝড় তুলতে সিদ্ধহস্ত তিনি। আজ ডানেডিনে তাঁর সেই ঝোড়ো ব্যাটিংয়ের নির্মম বলি পাকিস্তানের বোলাররা।
শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের ওপর এতটাই চড়াও হয়েছেন যে এক সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের অনেক পাতাই উল্টো-পাল্টা করেছেন অ্যালেন। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে দুই ম্যাচ হাতে রেখে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
আজ পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের সিরিজ জয় নিশ্চিতের একক নায়ক বললেও ভুল হবে না অ্যালেনকে। এখন পর্যন্ত তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। আজকের বিধ্বংসী সেঞ্চুরির আগে সর্বশেষ ম্যাচেও ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।
ডানেডিনে ডেভন কনওয়ের সঙ্গে ওপেনিং করতে নেমে ১৩৭ রানের ইনিংস খেলেছেন অ্যালেন। সেটিও মাত্র ৬২ বলে। ব্যাটিংয়ে চারের চেয়ে ছক্কা মারতেই আজ বেশি মনোযোগী ছিলেন। ১৬ ছক্কার বিপরীতে মাত্র ৫টি চার মেরেছেন। আর এতেই রেকর্ড বইয়ে নাম তুলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন হজরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। সমান ছক্কা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলতে মেরেছিলেন আফগানিস্তানের ওপেনার।
ছক্কায় যৌথভাবে রেকর্ডের মালিক হলেও সেঞ্চুরিতে নন অ্যালেন। ৪৮ বলে সেঞ্চুরি হাঁকানোর পর ১৩৭ রানের ইনিংসটি এখন নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল কিংবদন্তি কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন সাবেক অধিনায়ক।
অ্যালেনের সেঞ্চুরিটি পাকিস্তানের বিপক্ষেও কোনো ব্যাটারের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল মার্ক চ্যাপম্যানের। গত এপ্রিলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এটি পঞ্চম সর্বোচ্চ। অন্যদিকে বলের হিসেবে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ৪৬ বলে সেঞ্চুরি করে শীর্ষে আছেন গ্লেন ফিলিপস।
অ্যালেনের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে সমান ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। এতে ৪৫ রানে ম্যাচ হারার সঙ্গে সিরিজও খুইয়ে সফরকারীরা।
এর আগের দুই ম্যাচেও হেরেছিল এই সিরিজ দিয়ে নেতৃত্বের দায়িত্ব পাওয়া শাহিন আফ্রিদির দল। পাকিস্তানের অধিনায়কের শুরুটা তাই সিরিজ হার দিয়েই শুরু হলো। টানা তৃতীয় ফিফটি করেও তাই পরাজয়ই মেনে নিতে হয়েছে পাকিস্তানের সর্বোচ্চ ৫৮ রান করা ব্যাটার বাবর আজমকে। ম্যাচ সেরা কে হতে পারেন সেটা মনে হয় না বললেও চলে, নায়ক অ্যালেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে