
সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’
কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’
পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৩ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে