
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৪ মাস পর দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতেই আছেন তিনি।
দুই বছর পরে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ফিরেছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। তবে টি-টোয়েন্টি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেই দলে।
৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজের জন্য গতরাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতও।
গতকাল বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে