
কোনো সিরিজের মাঝপথে দলে পরিবর্তনের ঘটনা বেশ পরিচিতই। কারণ কেউ চোটে পড়ে ছিটকে যান, কারও আবার ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করতে হয়। এবার পাকিস্তান সিরিজের মাঝপথেই হঠাৎ করে অস্ট্রেলিয়া দলে দেখা যাচ্ছে পরিবর্তন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। কারণ প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, মিচেল স্টার্ক—এই পাঁচ তারকা ক্রিকেটার পার্থে ১০ নভেম্বর হতে যাওয়া তৃতীয় ওয়ানডে দলে থাকছেন না বলে আজ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্স-হ্যাজলউডদের বিশ্রাম দেওয়া হয়েছে মূলত বোর্ডার-গাভাস্কার ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত হওয়ার জন্য। ২২ নভেম্বর পার্থেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
নিয়মিত অধিনায়ক কামিন্সের শূন্যস্থান পূরণেই মূলত তৃতীয় ওয়ানডেতে ইংলিশের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই তাঁর নেতৃত্ব দেওয়া হয়নি। তিনি অধিনায়ক থাকছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। কারণ এই সিরিজে মিচেল মার্শ, ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা থাকছেন না। যেখানে মার্শ ও হেড আছেন পিতৃত্বকালীন ছুটিতে। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ১৪তম অধিনায়ক হচ্ছেন ইংলিস। এই সংস্করণে তাঁকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের দলে এখন ডাক পেয়েছেন হাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন ও জশ ফিলিপে। ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে হ্যাজলউডের কাভার হিসেবে। শেষ ওয়ানডে দিয়ে অস্ট্রেলিয়ার ৩০তম ওয়ানডে অধিনায়ক হিসেবে খেলতে যাচ্ছেন ইংলিশ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পরশু অ্যাডিলেডে মুখোমুখি হবে দল দুটি। ১০ নভেম্বর ওয়ানডে সিরিজ শেষে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪, ১৬ ও ১৮ নভেম্বর ব্রিসবেন, সিডনি ও হোবার্টে হবে তিনটি টি-টোয়েন্টি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে