ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯। সিরিজজুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের আফসোসের জায়গা রইল না লিটন রানে ফেরায়।
আজ মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি। মিরপুরে তাঁর ব্যাটে বাংলাদেশও ছুটছে বড় সংগ্রহের পথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৪ ওভারে ১ উইকেটে ১২৯ রান। লিটন ৭০ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রানে অপরাজিত আছেন।
এর আগে ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে