
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’
টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে