
খেলার টিকিট নিতে গিয়ে ক্রিকেট সমর্থকদের ভোগান্তি নতুন কিছু নয়। ভোগান্তি লাঘবে অনেক দিন ধরেই অনলাইনে টিকিট বিক্রি চালুর কথা শোনা যাচ্ছিল বিসিবির পক্ষ থেকে। সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, মার্চে আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে টিকিট ছাড়তে পারে বিসিবি। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষের জন্য কিছুটা সুবিধা হয়। নেটিজেনরা ফ্রেন্ডলি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে। কিন্তু আমরা এবারও (ইংল্যান্ড) পারিনি। চেষ্টা করব আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’
কী কারণে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভব হচ্ছে না? বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘নির্দিষ্ট কোনো কারণ নেই। খুব একটা জটিল পদ্ধতি না। কিন্তু কিছু স্পনসর ও কমার্শিয়াল বিষয় থাকে, এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু একটা প্ল্যাটফর্ম ও স্পনসরের বিষয় ঠিক করে আমরা।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে