
কয়েক ঘণ্টার নাটকীয়তার পর অবশেষে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কোপা দেল রের ফাইনালে খেলবে তারা। তার আগে রেফারি ইস্যুতে সংবাদ সম্মেলন, ফটো সেশন ও অনুশীলন বাতিল করেছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়, ফাইনালের রেফারি পরিবর্তন না করলে ম্যাচ বর্জনও করতে পারে লস ব্লাঙ্কোস। তবে ক্লাবটি ব্যাপারটি উড়িয়ে দিয়ে জানিয়েছে, এ রকম কিছু চিন্তা করেনি তারা।
একটু আগেই রিয়াল মাদ্রিদ অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে উল্লেখ করেছে, ‘গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে, রিয়াল মাদ্রিদ সিএফ জানাচ্ছে, আমাদের দল কখনো ফাইনাল ম্যাচ খেলা থেকে বিরত থাকার কথা বিবেচনা করেনি।’
ক্লাবটির মতে, ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে করে রেফারিদের মন্তব্য অগ্রহণযোগ্য। ক্লাবটি বলেছে, ‘আমাদের ক্লাব মনে করে, এই ম্যাচের জন্য নিয়োজিত রেফারিদের দুর্ভাগ্যজনক এবং অনুপযুক্ত মন্তব্য, যা ফাইনালের ২৪ ঘণ্টা আগে করা হয়েছে, তা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ এই ক্রীড়া ইভেন্টের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে না। আমরা সেই সব ভক্তদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি, শত শত মিলিয়ন দর্শক যাঁরা এই ম্যাচ উপভোগ করবেন, যারা সেভিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ইতিমধ্যে আন্দালুসিয়ার রাজধানীতে আছেন।’
রিয়াল বলছে শেষ পর্যন্ত ফুটবলই জিতবে, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে, ফুটবলের মূল্যবোধই শেষ পর্যন্ত বিজয়ী হবে। যদিও আজ আবারও আমাদের ক্লাবের বিরুদ্ধে রেফারিরা শত্রুতা ও বৈরিতার মনোভাব প্রদর্শন করেছেন।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে