সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।
গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’
৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে