
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে পাকিস্তানিরা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টি, ঝড়, বজ্রপাত-সব মিলে ব্রিসবেনের বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা শুরু হতে দেয়নি। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ৭ ওভারে নেমে আসে। কম ওভারের ম্যাচেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ২৯ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই বলেই চার মারেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ঝড়ের ইঙ্গিত দেওয়া ফারহানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি স্পেনসার জনসন। ইনিংসের চতুর্থ বলে জনসনকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে হ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন ফারহান। এখান থেকেই পাকিস্তানের ইনিংসে ধস নামার শুরু। ১ উইকেটে ৮ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও নাথান এলিস।
শেষ ২২ বলে ৭০ রান-হাতে ৪ উইকেট নিয়ে এমন সমীকরণ পাকিস্তানের সামনে দাঁড়ালে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদি ও হাসিবউল্লাহ খান ১২ বলে ২৩ রানের জুটি গড়েন। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি। প্রথম ৭ উইকেটের ৭টাই ক্যাচ আউট। ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান। সপ্তম ওভারের শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দুটি উইকেটই বোল্ড। ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন আব্বাস আফ্রিদি। তিনটি করে উইকেট পেয়েছেন বার্টলেট ও এলিস।
ব্রিসবেনে গ্যাবায় প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। ৭ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে রাখা হয় দুই ওভারের। এই ২ ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। এমন তাণ্ডব ধরে রেখেছে শেষ বল পর্যন্ত। ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। যেখানে সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাসিম শাহর ওভার থেকে মার্কাস স্টয়নিস ২ চার ও ১ ছক্কায় একাই নিয়েছেন ২০ রান। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ম্যাক্সওয়েলের হাতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে