
টেস্ট ম্যাচ জয় দূরে থাক, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এবার সেই ডেডলক ভেঙেছে। পাকিস্তানকে তাদের মাঠে বাংলাদেশ করেছে ধবলধোলাইও। তামিম ইকবালের কাছে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ নিয়েছে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে ৫৬৫ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, সেটা তো পরে বোঝাই গেল। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকইনফোতে তামিম বলেন, ‘টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটা। দল যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ (৬ উইকেটে ৪৪৮ রানের ইনিংস ঘোষণা) করল মনে হয়। তারপর বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল, বোলিং করল। দুই বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ।’
প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্ট জিততে স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। স্বাগতিকদের আগুনে বোলিংয়ে ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসা করে তামিম বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো সেটা আমরা জানি। বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেখান থেকে এসে ম্যাচ জিতলাম। এটা অবশ্যই অনেকে দীর্ঘদিন মনে রাখবেন।’
তামিম আরও বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছিলেন। টেস্ট ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। ক্যাম্প হয়েছে দেড় মাসের মতো। মুশফিক, মুমিনুল, মেহেদীরা সেখানে ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব রয়েছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জয়ের পর লোকে এমন জিনিসও অনেক সময় ভুলে যায়।’
আরও পড়ুন—

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে