
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস। এই জুটিতে ৯০ রান এলেও দিনটা নিজের করে নিতে পারেনি জিম্বাবুয়ে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে মুহুর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।
ভালো শুরুর পরেও শেষ সেশনে দ্রুত উইকেট হারানো হতাশাজনক বললেন জিম্বাবুয়ের সহকারী কোচ ডিয়ন ইব্রাহিম। তবে আগামীকাল আরও ৪০-৫০ রান যোগ করার পরিকল্পনার কথাও বলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইব্রাহিম বলেন, ‘অবশ্যই, আমরা কিছুটা হতাশ। আরও ৪০-৫০ রান করতে পারলে ভালো হতো। এটা নিঃসন্দেহে এক ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা তাদের এমন দারুণ স্পিন আক্রমণ এর বিপক্ষে খেলা খুব কঠিন। আরও ৪০-৫০ রান করতে চাইব আমরা।’
তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বোলারদের সামলে নিয়ে ভালোভাবেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। এই জুটির রান যখন ৯০ তখন হঠাৎ পেশির টান নিয়ে মাঠ ছাড়েন নিক ওয়েলচ। তিনি ড্রেসিংরুমে ফিরতেই জিম্বাবুয়ের ছন্দপতন হয় বলে মনে করেন ইব্রাহিম। তিনি বলেন, ‘চা বিরতির আগে নিকের (ওয়েলচ) পেশিতে টান লেগেছিল। এরপর আমরা দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছি ফলে ছন্দও হারিয়ে ফেলেছি। একবার ছন্দ হারালে তা ফিরে পাওয়া অনেক কঠিন। উইলিয়ামসের সাথে নিকের জুটিটা বেশ ভালো ছিল। পরে যদিও মাদেভেরেরা মিলে চেষ্টা করেছে।’
দিনের শেষ সেশনে তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, চারটিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তবে এখনো চট্টগ্রাম টেস্টে নিজেদের নিয়ে আশাবাদী ইব্রাহিম, ‘আমরা বেশ আশাবাদী, আমরা একজন বাড়তি স্পিনার খেলাচ্ছি। দুই দলই প্রথম ইনিংসে ভালো ব্যাট করলে ম্যাচে ভারসাম্য থাকবে। আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলতে। এটা করতে পারছি কিনা সেটাই হচ্ছে দেখার ব্যাপার। এরপর বাকি ব্যাপারে কথা বলা যাবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে