পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অনেকটা দ্বিতীয় সারির দল ঘোষণা করে নিউজিল্যান্ড। আইপিএলের কারণেই বিপাকে পড়েছে তারা। মূল দলের ৯ জন ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করেছিল কিউইরা। সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামও দিয়েছে।
পাকিস্তান সফরে যাওয়ার আগে বড় ধাক্কাই খেল কিউইরা। এবার যে চোটের কারণে দলের অন্যতম দুই সদস্য অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেনকে পাচ্ছে না তারা। ওপেনার অ্যালেন পিঠের চোটে ভুগছেন। আর পেসার মিলনে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন।
দুজনের বদলি হিসেবে টম ব্লান্ডেল ও জ্যাক ফকসকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত সংস্করণে আড়াই বছর পর ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ব্লান্ডেল। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালের সেপ্টেম্বরে ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিবর্তে অবশ্য টম ব্রুসকে নিতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পারিবারিক কারণের সঙ্গে কাউন্টির দল ল্যাঙ্কাশায়ারের চুক্তিকে প্রাধান্য দিয়েছেন ৩২ বছর বয়সী ব্রুস।
অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফকস। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছে। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট সুপার স্ম্যাশের ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী পেসার। সঙ্গে ক্যান্টারবুরির হয়ে ব্যাট হাতে ৫৪ রান করেছেন তিনি।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে এটাই শেষ সিরিজ নিউজিল্যান্ডের। পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল। আর শেষ হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম তিন ম্যাচ রাওয়ালপিন্ডিতে। শেষ দুটি লাহোরে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে