সামাজিক মাধ্যম সরব রাখতে বীরেন্দ্র শেবাগের জুড়ি মেলা ভার। হাস্যরসাত্মক স্ট্যাটাস দিয়ে প্রায়ই আসেন লাইমলাইটে। শ্বাসরুদ্ধকর বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের নায়ক রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মজাদার এক টুইট করলেন শেবাগ।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৪ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেট। সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অশ্বিন। ৪২ রানের অপরাজিত ইনিংস ও ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ভারতীয় এই স্পিনারকে ‘বিজ্ঞানী’ আখ্যা দিয়ে টুইট করেন শেবাগ। যেখানে অশ্বিনের পরনে ছিল অ্যাপ্রন এবং এই স্পিনার ল্যাবে কাজ করছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে শেবাগ লিখেছেন, ‘বিজ্ঞানী এই কাজটা করেছে। কেউ একজন কাজটা করে দেখাল। অসাধারণ ইনিংস অশ্বিনের এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে দারুণ জুটি গড়েছে।’
বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন অশ্বিন। ৫৬ গড়ে ১ ফিফটিতে করেছেন ১১২ রান। চট্টগ্রামে প্রথম টেস্টে ৫৮ রানের ইনিংস খেলেন। দুই টেস্টে ৩৫.১৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। আর সাদা পোশাকে ১০৪ ম্যাচ খেলেন শেবাগ। ৪৯.৩৬ গড়ে করেন ৮৫৮৬ রান। ২৩ সেঞ্চুরি ও ৩২ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে