
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
ইংল্যান্ডের পক্ষে রেকর্ড ৭০৪ উইকেট নেওয়া অ্যান্ডারসন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনো খেলা ধরে রেখেছেন এবং ২০২৫ পর্যন্ত খেলার জন্য তিনি ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। এই ল্যাঙ্কাশায়ারের হয়ে আরও দুই তিন বছর খেলার সম্ভাবনা দেখছেন ইংলিশ এই পেসার।
যদিও চোটের কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমের প্রথম মাসটা মিস করবেন। প্রাক-মৌসুম অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছিলেন তিনি। তবে আশু পুরোপুরি ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তা নেই তাঁর। বিবিসি স্পোর্টসকে বর্ষীয়ান অ্যান্ডারসন বলেন, ‘আমি সত্যিই এই বছরটা ভালোভাবে কাটাতে চাই এবং নিজের সর্বোচ্চটা দিতে চাই।’ এরপরই বললেন আসল কথাটা, ‘আমি আরও এক, দুই কিংবা তিন বছর খেলার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এ বিষয়ে নিজেকে সীমাবদ্ধ করা উচিত বলেও মনে করি না আমি।’
আরও তিন বছর পর অ্যান্ডারসনের বয়স দাঁড়াবে ৪৫ বছর। তখন কী খেলায় সায় দেবে তাঁর শরীর? অ্যান্ডারসন তাঁর বন্ধু ও সাবেক সতীর্থ গ্লেন চ্যাপেলের ক্যারিয়ারের কথা উপমা হিসেবে টানেন। গ্লেন ৪১ বছর পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন। অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স ২০২২ সালে ৪৬ বছর বয়সে তাঁর শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলেছেন। তাই নিজের খেলা আর কয়েক বছর চালিয়ে যাওয়া নিয়ে আশাবাদী অ্যান্ডারসন, ‘আমি জানি আমার শরীর চার দিনের ক্রিকেটে বোলিংয়ের ধকল নিতে পারে। নিজেকে ভাগ্যবান মনে করি যে এই অবস্থানে আছি এবং আমি যতটুকু পারি দিতে চাই।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে