দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরের প্রতিবাদে আজ আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে যখন এ ধরনের খবর প্রচারিত হয়, তারাও সাধারণত চুপ থাকে। ভিত্তিহীন, মনগড়া খবরে বিসিবির নিশ্চুপ থাকা নিয়েও বেশ আলোচনা হচ্ছে এখন।
আজ মিরপুর টেস্টের খেলা শেষে বিসিবির নীতিনির্ধারকদের উত্তর দিতে হলো এ বিষয় নিয়ে। সেখানে এল অতীতে ক্রিকেটারদের শাস্তি প্রসঙ্গও। কিছু কিছু শাস্তি নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে! মানুষ চায় না এসব, আমি তো এত দিন তা-ই জানতাম। কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো? আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’
বিশ্বকাপ ব্যর্থতায় একটি মূল্যায়ন কমিটি গঠন করেছে বিসিবি। সেই কমিটি এখন কাজ করছে। তাদের কাজ চলার মধ্যেই পাপন অবশ্যই জানিয়ে দিয়েছেন, সবশেষ বিশ্বকাপে দলে শৃঙ্খলা বলে কিছু ছিল না। বিসিবি সভাপতি আজ মিরপুরে সাংবাদিকদের বললেন, ‘কিছু কিছু বিষয় বুঝতে পারছেন কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। কিছুদিন আগেও বলেছি, কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা মানুষ পছন্দ করবে না। জানি আমাকে ধুয়ে ফেলবে। কিন্তু নিতে হবে (সিদ্ধান্ত)। কিন্তু শৃঙ্খলা বলে কিছু আছে? এবার আমার মনে হয়নি। শৃঙ্খলা ঠিক করতে হবে না, সে যে-ই হোক না কেন।’
কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে গেলে অনেক সমালোচিত হবেন বলেও আশঙ্কা পাপনের, ‘এটা করতে গেলে আমার বোর্ডেরও অন্যরা ভাবে, আমার পেছনে লাগবে (সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যম)! এই লাগা বন্ধ করেন। সব ঠিক হয়ে যাবে। আমাদের ভালো খেলোয়াড় আছে। সবাইকে হারাব আমরা। আমাদের সাপোর্ট দরকার। বিসিবি কখনো সাপোর্ট পায় না।’

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২১ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে