
চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করে রেখেছিলেন। গত অক্টোবরে ফিল সিমন্স বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন পাঁচ মাসের মেয়াদে, যা শেষ হচ্ছে আজকের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।
টুর্নামেন্টের পর কি দীর্ঘ মেয়াদে থাকছেন সিমন্স? প্রশ্নটির উত্তর জানতে কাল যোগাযোগ করা হয়েছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সামনে আমাদের বোর্ড মিটিং আছে, আলোচনা করব। এখনো এটা নিয়ে সিদ্ধান্ত হয়নি।’
দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। কাল সংবাদ সম্মেলনে তিনি শুধু বললেন, ‘এটা বোর্ডের ব্যাপার, আমাকে রাখবে কি রাখবে না।’
টুর্নামেন্ট শুরুর আগে প্রধান কোচ ফিল সিমন্স ঢাকা ছাড়ার সময় অকপটে স্বীকার করেছিলেন, প্রতিযোগিতায় নামার আগে দল আদর্শ প্রস্তুতি নিতে পারেনি। তবে তিনি বিশ্বাস করতেন, মানসিক দৃঢ়তাই এই ঘাটতি কিছুটা পূরণ করতে পারে। কিন্তু মাঠের লড়াইয়ে নেমে সেই মানসিকতার ছাপ দেখা যায়নি, শান্তর দল প্রতিপক্ষের সামনে মাথাই তুলে দাঁড়াতে পারেনি।
বিপিএলের মতো ২০ ওভারের ক্রিকেট খেলে ৫০ ওভারের ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি ছাড়াই বিশ্বের সেরা আট দলের প্রতিযোগিতায় সফল হওয়া কঠিন, সেটি গতকাল স্বীকার করে নিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন বলেন, ‘এই টুর্নামেন্টের আগে অন্তত পাঁচটি দল ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। বিপিএল খেলে এসেছি, সেটাই আমাদের বাস্তবতা। বোর্ড, ক্রিকেটার সবাইকে এই বিষয় গুরুত্ব দিয়ে ভাবতে হবে। হুট করে সাফল্য আসে না।’
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ভক্ত সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার আশার কথা শুনিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেল তাড়াতাড়ি। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে গতকাল সালাহ উদ্দীনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে