
মেলবোর্নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। ২০১৭ সালের পর অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। একদিন আগে আজ একাদশও ঘোষণা করেছে অতিথিরা।
মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব খেলতে নামছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টের পর বিশ্রাম দেওয়া হয় বাবর আজমকে। বিশ্রাম শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও ২২ গজে ফিরছেন এই অভিজ্ঞ ব্যাটার। একাদশে রাখা হয়েছে তাঁকে।
বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই প্রথম ওয়ানডে খেলছে পাকিস্তান। দলে চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও ২১ মাস পর ফেরা মোহাম্মদ হাসনাইন আছেন একাদশে। সবশেষ গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন এই তরুণ পেসার। তাঁদের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার সালমান আলী আগাকে রাখা হয়েছে।
অভিষেক হচ্ছে মুহাম্মদ ইরফান খানের। ইরফান অবশ্য ৩ টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ইনিংসে করেছেন ৫২৩ রান। আছে একটি সেঞ্চুরি ও ৩টি ফিফটি। মিডল অর্ডারে কামরান গুলামকে হয়েছে। এর আগে একটি ওয়ানডে খেললেও ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাঁর।
অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। তবে ২০২২ সালে লাহোরে সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ওয়ানডেতে দুই দল এ পর্যন্ত ১০৮ ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭০ ম্যাচ অস্ট্রেলিয়া ও ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান। তিনি ম্যাচের ফল হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছিল।
পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলী আগা (সহ-অধিনায়ক), মুহাম্মদ ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে