অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে আফগানিস্তান। আর অজিরা জিতলে তো কথায় নেই; সরাসরি শেষ চারে। এমন টিকে থাকার লড়াইয়ে ইতিহাসটা গড়লেন ইব্রাহিম জাদরান। আফগানরাও পেল ৫ উইকেটে ২৯১ রানের সংগ্রহ। অজিদের বিপক্ষে এটিই আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। বিশ্বকাপেও এটি তাদের সর্বোচ্চ ইনিংস।
তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। এই আসরে এবারই তারা পেল ব্যক্তিগত সেঞ্চুরির দেখা। প্রথম আফগান হিসেবে ওয়ানে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন ইব্রাহিম। সঙ্গে ছুঁয়েছেন কয়েকটি মাইলফলকও।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬টি ওয়ানডে সেঞ্চুরি আছেন মোহাম্মদ শেহজাদের। পাঁচটি সেঞ্চুরি ছিল রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর। এবার তাঁদের পাশে বসলেন ইব্রাহিমও। সেই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী হিসেবে সেঞ্চুরি পাওয়ার তালিকায় তাঁর অবস্থান চারে। আজ মুম্বাইয়ে অজিদের বিপক্ষে সেঞ্চুরির সময় তাঁর বয়স ২১ বছর ৩৩০ দিন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা প্রথম উইকেট হারায় দলীয় ৩৮ রানে। জশ হ্যাজলউডের বলে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ (২১)। এরপর রহমত শাহর (৩০) সঙ্গে ৮০ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির (২৬) সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলকে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার ইব্রাহিম। এরপর সঙ্গটা নেন আজমতউল্লাহ ওমরজাই (২২) ও মোহাম্মদ নবীর (১২) সঙ্গে।
ইব্রাহিম অপরাজিত থাকেন ১৪৩ বলে ১২৯ রানে। তাঁর ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছয়। শেষ দিকে ১৮ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দেন আরেক অপরাজিত ব্যাটার রশিদ খান।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে