সুদূর সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা পেয়েছেন ঈদের আনন্দ। নেপালকে ২৫ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার এইটে ওঠার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল—এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের এই তিন দলকে হারিয়েছে বাংলাদেশ। তিন জয়ে নির্দিষ্ট কোনো বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফেলেছে। সংখ্যাটা চার হতে পারত খুব সহজেই। সেটা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারার কারণে। তবে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে বাংলাদেশের। জয়ের সংখ্যা তিন থেকে বাড়িয়ে নিতে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা পাচ্ছেন ন্যূনতম তিন ম্যাচ। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ২১ জুন অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার এইট মিশন।
এক বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে জয় পেয়েছে ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ সালে। সেই আসরগুলোতে জয়ের সংখ্যা আরও বাড়তে পারত। তবে কয়েকটা ম্যাচে তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। যার মধ্যে রয়েছে ২০১৬ ও ২০২২ সালে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জেতা হয়নি বাংলাদেশের। ২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে এক অঙ্কের রানে হেরেছে বাংলাদেশ।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জিতেছে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে। তবে সেই বিশ্বকাপে এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় বাংলাদেশ। এরপর ২০০৯, ২০১০ ও ২০১২—টানা তিনবার বাংলাদেশ ফিরেছে খালি হাতে। এই তিন আসরে বাংলাদেশ খেলেছে দুটি করে ম্যাচ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি ৪২ ম্যাচ খেলে জিতেছে ১২ ম্যাচ। হেরেছে ২৯ ম্যাচ ও বৃষ্টিতে ভেসে গেছে ১ ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন আসরে বাংলাদেশের কত জয় | |
জয় |
সাল |
৩* |
২০২৪ |
২ |
২০১৪ |
২ |
২০১৬ |
২ |
২০২১ |
২ |
২০২২ |
১ |
২০০৭ |
০ |
২০০৯ |
০ |
২০১০ |
০ |
২০১২ |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত | |

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৪ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে