
পুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই পেসারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠাল তারা। আজ রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।
মান বাঁচানোর লড়াইয়ে আগামীকাল চট্টগ্রাম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ দল। ঠিক এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের জন্য দোয়া চাইলেন তাসকিন। তিনি লেখেন, ‘আমি কিছুদিন ধরে অ্যাঙ্কেলের ব্যথায় ভুগছিলাম, এজন্য বিসিবি আমাকে এই (জিম্বাবুয়ে) সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবির এই সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশা আল্লাহ আরও শক্তভাবে ফিরে আসব আমি! আমার জন্য দোয়া করবেন।’
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিতে খেলেছেন তাসকিন। তিন ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন এই পেসার। এরপর পায়ে ব্যথা অনুভব করলে আর খেলতে নামেননি তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে