
বোলিংয়ে নেমে ওভারের পর ওভার বোলিং করে গেলেও উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ। অথচ এই দলটিই ব্যাটিংয়ে নামলে ধপাস করে ভেঙে পড়ে। এক বার, দুই বার না-এমনটা ঘটছে বারবার। দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাইয়ের পর নাজমুল হোসেন শান্ত মনে করছেন, অনেক জায়গায় উন্নতির দরকার বাংলাদেশের।
চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের দিকেই তাকালে সব স্পষ্ট হয়ে যাবে। ব্যাটিং বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকা এক ইনিংস ব্যাটিং করে ৫৭৫ রান করেছে। অথচ বাংলাদেশ দুই ইনিংস মিলে কোনোমতে ৩০০ পেরোল। ৮৯ ওভার ব্যাটিং করে ৩০২ রান করেছে ২০ উইকেট হারিয়ে। যার মধ্যে আজ তৃতীয় দিনে দুইবার অলআউট হয়েছে। ইনিংস ও ২৭৩ রানে হেরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
শুধু চট্টগ্রামেই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরেও ব্যাটিং ব্যর্থতা মারাত্মকভাবে চোখে পড়েছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৬ রানে। সিরিজ জুড়ে বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা আজ চট্টগ্রাম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমাদের আরও অনেক কিছু উন্নতি করতে হবে। মাত্র কয়েক ঘণ্টা ভালো বোলিং করেছি। তবে সব বিষয়ে উন্নতি করতে হবে। এটা শুধু মানসিকতার ব্যাপার নয়। মানসিকতা, স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটার সেঞ্চুরি করেছেন। যার মধ্যে টনি দে জর্জি, ত্রিস্তান স্টাবস, উইয়ান মুল্ডার এই তিন ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামেই। বিপরীতে বাংলাদেশের কোনো ব্যাটার এই সিরিজে তিন অঙ্ক ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে শান্ত বলেন,‘তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। যেভাবে আমরা খেলেছি, তাতে খুবই হতাশ।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে