এবারের আইপিএলে সেঞ্চুরির দরজাটা খুলেছিলেন হ্যারি ব্রুক। ইংলিশ ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করে টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার। ৪৯ বলে সেঞ্চুরিপূর্ণ করেন ভারতীয় বাঁ হাতি ব্যাটার।
আইপিএলের হয়ে প্রথম সেঞ্চুরি পেয়েছেন আইয়ার। তাঁর সেঞ্চুরিতে কলকাতার ১৫ বছরের অপেক্ষা ফুরাল। কলকাতার হয়ে সর্বশেষ ২০০৮ সালে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডেন ম্যাককালাম। কিউই ব্যাটারের সেঞ্চুরিটি ছিল তাঁর দল ও আইপিএলের প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর ইনিংসটাকে এগিয়ে নিতে পারেননি আইয়ার। ৫১ বলে ১০৪ রান করে রাইলি মেরেডিথের বলে আউট হন তিনি। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান বর্তমানে ভারতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার। ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৬ চারের বিপরীতে ৯ ছক্কায়।
আইয়ারের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় রানের সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্সও। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৫ রান করে তারা। ৩৪ রানে ২ উইকেট নিয়ে মুম্বাইয়ে সেরা বোলার হৃতিক শোকিন।
২০২১ আইপিএলে দুর্দান্ত খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আইয়ার। তবে ভারতীয় দলে নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি তিনি। টুর্নামেন্টের সর্বশেষ মৌসুমেও ছন্দটা ভালো ছিল না তাঁর। তবে এবারের শুরুটা দুর্দান্ত করেছেন তিনি। ৫ ম্যাচে ২৩৪ রানে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আজকের সেঞ্চুরির বিপরীতে একটি ফিফটিও করেছেন আইয়ার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে