২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরপরই ধাক্কা খায় আয়োজক কর্তৃপক্ষ। মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির নতুন মালিক খুঁজছে এলপিএল।
এলপিএল আয়োজকেরা জানিয়েছে যে তারা ডাম্বুলা থান্ডার্সের মালিক খোঁজার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টটি পরিচালনা করছে আইপিজি গ্রুপ। আইপিজি জানিয়েছে যে পূর্ণ সূচি ও পাঁচ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ এলপিএল।
ফিক্সিং সন্দেহে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইপিজি। এবারের এলপিএলে সরাসরি চুক্তিতে নেয় ডাম্বুলা। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। টুর্নামেন্টের পঞ্চম মৌসুমকে সামনে রেখে পরশু হয়েছে নিলাম। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা থান্ডার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
প্রথম মৌসুম থেকেই এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট হয়ে এসেছে। টুর্নামেন্টের শুরু থেকেই এলপিএল মালিক পক্ষদের সঙ্গে সমঝোতায় সংগ্রাম করছে। এমনকি ডাম্বুলার যে নতুন মালিক আসছে, তা হবে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম মালিক। এর আগে ডাম্বুলা অরা, ডাম্বুলা জায়ান্টস ও ডাম্বুলা ভাইকিং নামে খেলেছে।
আগের চার মৌসুমের মধ্যে জাফনা জিতেছে তিনবার। একবার শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।
আরও পড়ুন—

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে