আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।
ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।
অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।
ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে