জনি বেয়ারস্টোর মতোই যেন ঘটনা ঘটল জস ইংলিশের সঙ্গে। গলফ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সিডনিতে বুধবার গলফ খেলতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন ইংলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেননা ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। এই ম্যাচে হয়তো নাও খেলতে পারেন ইংলিশ। আর চোট বেশি গুরুতর হলে ইংলিশের বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়া ইংলিশকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। কারণ উইকেটের পেছনে ম্যাথু ওয়েড হচ্ছেন অজিদের প্রথম পছন্দ। কোনো কারণে যদি তিনি চোটে পড়েন বা কনকাশন বদলি দরকার হয়, তখন ইংলিশকে খেলানো হতে পারে।
এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলেছেন ইংলিশ। ২৭.৫০ গড়ে করেছেন ২২০ রান। স্ট্রাইকরেট ১৪১.০২ এবং সর্বোচ্চ ইনিংসটি ৪৮ রানের।
এর আগে গলফ গিয়ে পা ভেঙে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বেয়ারস্টোর। এবার একই শঙ্কায় ইংলিশ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে