চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার অন্যতম কারণ হিসেবে নাসুম আহমেদকে চড় মারার কথা উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছনা ও চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুর বিরুদ্ধে। সদ্য সাবেক হওয়া কোচের এমন কাণ্ড নিয়ে আজ সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এ ব্যাপারে আসলে জানিই না। সত্যিই বললাম আমি জানি না।’ ভবিষ্যতে নাসুম–কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘ঘটবে না ইনশা আল্লাহ।’
হাথুরু বরখাস্ত হওয়ার পরই ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মিরপুরে যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তাতেই কোচ হিসেবে পথচলা শুরু হবে সিমন্সের। নতুন কোচ সিমন্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘এই কোচ যখন এলেন, খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি মাত্রই এলেন। আমরা যেহেতু এই মাঠে (মিরপুর) অনেক ম্যাচ খেলেছি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’
দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তাঁর আগেই ছাঁটাই করা হয় হাথুরুকে। এই সময় হাথুরুর অধীনে বাংলাদেশ তিন সংস্করণ মিলে ৮০ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৭ ম্যাচ, হেরেছে ৩৯ ম্যাচ ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্ব শেষ করে ঢাকা ছাড়ার আগে হাথুরু পরশু এক চিঠিতে বিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও পরিষ্কার করে গেছেন। হাথুরুর দাবি, বিসিবি তাঁকে পূর্বপরিকল্পিত উপায়ে ছাঁটাই করেছে। এমনকি ঢাকা ছাড়ার সময় হাথুরু এও জানালেন, বাংলাদেশে যাঁদের তিনি চেনেন, বেশির ভাগ মানুষের প্রতিই তিনি কৃতজ্ঞ।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে