বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে-কলমে বেশ শক্তিশালী দল গঠন করেও এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলা হচ্ছে না তাদের।
জাতীয় দলের ব্যস্ততায় বেশির ভাগ তারকা ক্রিকেটারকে পায়নি মোহামেডান। টানা হারে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়েও তাই থাকা হলো না ঐতিহ্যবাহী দলটির।
যদিও দশম রাউন্ডে এসে আশা জিইয়ে রেখেছিল মোহামেডান। তবে নবাগত রূপগঞ্জ টাইগার্সের জয়ে কিঞ্চিত সম্ভাবনাও শেষ হয়ে গেছে। আজ বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগে উঠেছে রূপগঞ্জ।
মোহামেডান এই মুহূর্তে আছে আটে। আজ একই ভেন্যুতে লিগ পর্বের শেষ ম্যাচ জিতলেও সাতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হবে তাদের।
আগে ব্যাটিং করে মেহেদী মারুফের ফিফটিতে ৭ উইকেটে ২০৫ রান তোলে গাজী গ্রুপ। জবাবে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ। হারলেও ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ খেলবে গাজী গ্রুপ।
শিরোপাপ্রত্যাশী বাকি চার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে