লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ:
হোম সিরিজ:
নিউজিল্যান্ড: ২
দক্ষিণ আফ্রিকা: ২
শ্রীলঙ্কা: ২
অ্যাওয়ে সিরিজ:
ভারত: ২
পাকিস্তান: ২
ওয়েস্ট ইন্ডিজ: ২

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে