
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতে মোহাম্মদ আশরাফুলের ব্যাট ঠিকঠাক কথা বলছিল না। গত তিন ম্যাচের দুটিতে শূন্য রানে ফিরেছেন। একটিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৭ রান করেন। ম্যাচের সংখ্যা আরও তিনটি বাড়ালে একটি ফিফটি, শেখ জামালের বিপক্ষে। অন্য দুই ম্যাচে মোহামেডান আর শাইনপুকুরের বিপক্ষে স্কোর—১, ৬।
ব্রাদার্স ইউনিয়নের একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জনও উঠছিল। সবকিছুই যেন এক ফুৎকারে উড়িয়ে দিলেন আশরাফুল। আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে লিস্ট এ ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেললেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় ব্রাদার্স। ফরহাদ রেজার বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমতিয়াজ হোসেন।
ক্যারিয়ার সেরা ইনিংসের পথে আশরাফুলের প্রথম বড় জুটি তিনে নামা মাইশুকুর রহমানের সঙ্গে। দুজনের জুটি থেকে আসে ১৫০ রান। সেঞ্চুরির পথে আশরাফুল প্রথম ফিফটি পূর্ণ করেন ৭৭ বলে। ২৭তম ওভারে এনামুল হক জুনিয়রের চতুর্থ বলটা লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে এবারের ডিপিএলের দ্বিতীয় ফিফটি করেন ব্রাদার্সের এ অভিজ্ঞ ব্যাটার।
প্রথম ফিফটির পর ধীরে খেলার নীতি থেকে বেরিয়ে আসেন আশরাফুল। প্রথম ফিফটি করতে ৭৭ বল খেললেও দ্বিতীয় ফিফটি করেন ৩৩ বলে। সব মিলিয়ে লিস্ট এ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করতে আশরাফুল খেলেন ১১০ বল। আউট হওয়ার আগে লিস্ট এ ক্যারিয়ারের সর্বোচ্চ ১৪১ রানের ইনিংস খেলে যান। এর আগে লিস্ট এ-তে আশরাফুলের সর্বোচ্চ স্কোর ছিল ১২৭। তাঁর ১৪১ রানের সুবাদে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় ব্রাদার্স।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে