
প্রথম টি-টোয়েন্টি হেরে ক্রিকেটারদের মানসিকতা এবং স্কিলে উন্নতির কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাল দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ানোর পর প্রায় একই কথা তাসকিন আহমেদের মুখেও।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ বললেন, ‘আমাদের স্কিল আরও উন্নত করতে হবে এবং ভালো উইকেটে খেলতে হবে।’ এসব জায়গায় উন্নতি না করলে তাসকিনের ভাষায়, ‘আশা আর চেষ্টা করা ছাড়া আমাদের হাতে কিছু নেই।’
ভারতের বিপক্ষে রেকর্ড ২২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে এসে টপ অর্ডার দলকে ভালো সূচনা দিতে ব্যর্থ। তাসকিন বললেন, ‘টপ অর্ডার ব্যর্থ হলে ম্যাচে ফেরা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ৮০ ভাগ খেলোয়াড় ভালো খেললেই কেবল আমরা জয়ের আশা করতে পারি। আমরা এমন দল নই, যেখানে দু-একজন ভালো খেললেই জিতে যাব।’
দিল্লিতে প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে তোলে ২২১ রান। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় রান। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ভারত আর বাংলাদেশের মধ্যে কোথায় পার্থক্য, সেটাও বললেন তাসকিন, ‘ভারতের হাই-স্কোরিং ম্যাচ খেলার অভ্যাসের তুলনায় আমরা অনেক পিছিয়ে। ওরা নিয়মিতই ২০০–২২০ রান তোলে। অথচ আমরা ১৩০-১৪০ রানের মধ্যেই সীমাবদ্ধ থাকি।’ এরপর তাসকিন বললেন আসল কথাটা, ‘পাওয়ার, টেকনিক এবং ব্যাটিং সামর্থ্যে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’
১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য সেটি ধবলধোলাই এড়ানোর লড়াই। ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়েই শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে বলে জানালেন তাসকিন, ‘এখন আমাদের লক্ষ্য হায়দরাবাদে আমরা যেন সিরিজের শেষ ম্যাচ জিতে ধবলধোলাই হওয়ার হাত থেকে থেকে নিজেদের রক্ষা করতে পারি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে