টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো হাবুডুবু খেলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এখন যথেষ্ট সমীহ করেই চলে বড় দলগুলো। এখন পর্যন্ত বড় কোনো শিরোপা না আসা বাংলাদেশ ক্রিকেট দলের আশা, কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক শিরোপা আসতে পারে এই ওয়ানডে ফরম্যাট থেকেই।
অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবালরা। ওয়ানডে বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। এশিয়া কাপের আগে ইংল্যান্ডে-আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। সবকিছু মিলিয়ে যেভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল, তাতে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে বলে মন্তব্য করে গেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ওয়ানডে খেলতে দ্বিতীয় ভাগে আজ বিমানে চড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, মিরাজসহ একাধিক ক্রিকেটার। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের যে মিশন আছে, তাতে মনে করি আমরা খুব কাছে চলে এসেছি। খুব দ্রুত এগোচ্ছি।’
ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে সিলেটে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। যথেষ্ট প্রস্তুতি নেওয়ায় ক্রিকেটাররা ভালো অবস্থানে আছেন বলে দাবি মিরাজের। বললেন, ‘সবকিছু মিলিয়ে ক্রিকেটাররা ভালো অবস্থানে আছে, ভালো ক্রিকেট খেলেছে। এটা একটা ইতিবাচক দিক।’
খেলাটা আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাচ্ছে প্রায় চার বছর পর। ২০১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের মতো একাধিক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের। সেই হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রায় সব ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চ্যালেঞ্জটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। আর সে জন্যই হাতে সময় নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে